১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মামলা

চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়; মামলা হয় চারটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 06:10 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

নানা অনিয়মের অভিযোগে এক সপ্তাহে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬৭ লাখ টাকা জরিমানা ও ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

১৬ থেকে ২২ অগাস্ট পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন জেলায় এসব অভিযান চালানো হয় বলে রোববার সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিএফএসএর তথ্য অনুযায়ী, শনিবার চট্টগ্রাম মহানগরে অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়; চারটি মামলাও করা হয়েছে।

ঢাকা মহানগরে সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসব অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনটি মামলাও হয়েছে।

এই দুই মহানগরের বাইরে পাবনা, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, চট্টগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জে ১৫টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসব অভিযানে ১৫টি মামলা ও ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়া গত ১৭ অগাস্ট ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা না হলেও তিনটি মামলা হয়েছে। 

১৫ অগাস্ট পর্যন্ত এক সপ্তাহে অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ও সাতটি মামলা করার তথ্য দিয়েছিল সরকারি এ সংস্থা।

আরও পড়ুন -

এক সপ্তাহে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছেনিরাপদ খাদ্য কর্তৃপক্ষ