১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক সপ্তাহে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ঢাকার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও মানিকগঞ্জে এসব অভিযান চালানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 07:37 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে দেশের সাত প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ও সাতটি মামলা করার কথা জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকাসহ বিভিন্ন জেলা ও মহানগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব পদক্ষেপ নেওয়া হয়। 

“গত এক সপ্তাহে (৯ থেকে ১৫ অগাস্ট) ঢাকা মহানগরে সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়৷ এসব অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা ও তিনটি মামলা করা হয়৷ 

এর বাইরে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ঢাকা ও মানিকগঞ্জের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়৷ এসব অভিযানে চার প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়; মামলা হয় চারটি।