১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১২ কেজি এলপিজির দাম কমল ২৯ টাকা

অটোগ্যাসের প্রতি লিটারের নতুন দর ৫৬ টাকা ৭৭ পয়সা।

১২ কেজি এলপিজির দাম কমল ২৯ টাকা
ঢাকা শহরের বিভিন্ন এলাকার দোকানে ফোন করলেই বাসায় পৌঁছে যায় এলপিজি সিলিন্ডার, এ কাজে দোকানের কর্মীরা ব্যবহার করেন বাইসাইকেল। ছবি: আসিফ মাহমুদ অভি asif mahmud ove

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস— এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অক্টোবর এই সিলিন্ডারে দাম গুনতে হবে ১ হাজার ২৪১ টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১০৫ টাকা ৮৭ পয়সা। সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৭০ টাকা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর ধরা হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম প্রতি কেজি ৯৯ টাকা ৬৫ পয়সা, যা আগের মাসে ছিল ১০২ টাকা ১২ পয়সা।

অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দামও কমিয়েছে কমিশন। প্রতি লিটারের দাম ৫৮ টাকা ১৫ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা।

এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করতে হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরে বিইআরসি দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে।

এবার প্রোপেন ও বিউটেনের গড় সিপি ৪৮২ ডলার বিবেচনায় নিয়ে নতুন দর ঠিক করেছে করেছে বিইআরসি।