১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয়ে স্কয়ার টয়লেট্রিজের ‘ফ্যামিলি স্পোর্টস ডে’

সেখানে রূপসী প্ল্যান্ট, আধুরিয়া ডিপো ও ঢাকা অফিসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 02:16 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘ফ্যামিলি স্পোর্টস ডে’ অনুষ্ঠিত হয়েছে।  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সামারা ভিলেজে শুক্রবার ‘ফ্যামিলি স্পোর্টস ডে’ আয়োজিত হয়েছে বলে প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

সেখানে রূপসী প্ল্যান্ট, আধুরিয়া ডিপো ও ঢাকা অফিসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “উৎসবটি কর্মস্থলের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি এনে সকলের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করার একটি দারুণ সুযোগ তৈরি করে।”