২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ উদ্দিন

এর আগে তিনি পদ্মা ব্যাংকের ডিএমডি ও সিবিও হিসেবে দায়িত্ব পালন করেন।

কমিউনিটি ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ উদ্দিন
মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 08:03 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিউনিটি ব্যাংক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিউনিটি ব্যাংকে যোগ দেওয়ার আগে ইমতিয়াজ উদ্দিন পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই দায়িত্বে থাকাকালে তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম পুনরুজ্জীবিত করা, গ্রাহক সম্পর্ক জোরদার, ব্যবসায়িক উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধিমুখী কৌশল বাস্তবায়নে ভূমিকা রাখেন।

তার আগে তিনি প্রিমিয়ার ব্যাংকে হেড অব রিটেইল ব্যাংকিং, হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ব্যাংকিং এবং হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক ও ঢাকা ব্যাংকসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমতিয়াজ উদ্দিন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। পরে সংগঠনটির সভাপতির দায়িত্বও পালন করেন।