১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান এম এ খান বেলাল

এম এ খান বেলাল এর আগে ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 09:25 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন সম্রাট গ্রুপের চেয়ারম্যান এম এ খান বেলাল। তিনি আনোয়ারুল হকের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় এ সিদ্ধান্ত হয়। এম এ খান বেলাল এর আগে ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

স্পিনিং মিল, হিমাগার, গ্যাস, কৃষি, পশু খাদ্য, ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকখাতসহ নানা ব্যবসায় সম্পৃক্ত সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম এ খান বেলাল। পরিচালক হিসেবে মার্কেন্টাইল ব্যাংকে তার সবশেষ মেয়াদ নবায়ন হয় ২০২৪ সালের জুনে। 

মার্কেন্টাইল ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পর্ষদ পূনর্গঠন হওয়ায় খান বেলাল নতুন চেয়ারম্যান হয়েছেন।” 

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের সেপ্টম্বরে সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম পদত্যাগ করলে মার্কেন্টাইল ব্যাংকটির চেয়ারম্যান হন উদ্যোক্তা পরিচালক আনোয়ারুল হক।