২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের নিয়ে জিপিএইচ ইস্পাতের সেমিনার

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক অধ্যাপক এম শামীম জেড বসুনিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 06:52 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের নিয়ে সেমিনার করল জিপিএইচ ইস্পাত লিমিটেড। 

সম্প্রতি সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ সেমিনার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সেমিনারে উচ্চ শক্তির ইস্পাতের বৈশিষ্ট্য, প্রচলিত স্টিলের তুলনায় এর সুবিধা এবং ভূমিকম্প সহনীয় ডিজাইনের সম্ভাব্য প্রয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক অধ্যাপক এম শামীম জেড বসুনিয়া। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদ। জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা (টেকনিক্যাল সাপোর্ট) মোশাররফ হোসেন, গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান সাইফুল ইসলাম, ব্যবস্থাপক (টেকনিক্যাল সাপোর্ট) পার্থ কর্মকার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।