১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি সচল থাকবে

এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য দিন আমদানি-রপ্তানির সুযোগ রইল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 12:59 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ঈদ ঘিরে সরকারি সব অফিসে টানা ছুটি থাকলেও চট্টগ্রাম বন্দরসহ সকল কাস্টমস হাউজ দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকবে।

ঈদের দিন ছাড়া ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের বাকি দিনগুলোতে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন খোলা এবং 'সীমিত আকারে' আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য দিন আমদানি-রপ্তানির সুযোগ রইল।

গত রোববার রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৭দিন করার পরিপত্র জারি করে সরকার।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।