১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে? অর্থমন্ত্রী বললেন ‘কমার কথা’

বাজেটে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে। ফলে সরকারি চাকরিজীবীদের ভোগান্তিও বাড়বে বলে স্বীকার করেন অর্থমন্ত্রী।

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে? অর্থমন্ত্রী বললেন ‘কমার কথা’
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 05:16 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেলে দুর্নীতি কমবে কি না, সেই প্রশ্নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তিনি তেমনটাই মনে করেন।

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়া থেকে একটা প্রবণতা থাকে, এটা সব দেশের বেলায় রাইট।”

বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি ঘোষণা দেন সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসছে জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে।  

এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, “সরকারি কর্মকর্তাদের ১১ বছরে পে স্কেল হয় নাই। কিন্তু এদিকে তো মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাহলে সেই জায়গাটা তো আমাদের অ্যাড্রেস করা দরকার।"