১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইসক্রিমের শুল্ক কমল

৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 11:57 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

আইসক্রিমের সম্পূরক শুল্ক কমিয়ে ৫ শতাংশ ঠিক করা হয়েছে।

সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “সকল ধরনের আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।”

একইসঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির আমদানি পর্যায়ে এবং স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ ও বলপয়েন্ট পেনের স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির ঘোষণা দেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন তিনি।