২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত এক, আহত পাঁচ

হাবিব

Published : 11 May 2012, 09:08 PM

Updated : 24 Jun 2022, 12:13 AM

আজ শুক্রবার সকাল ১১ টার দিকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মরাধার নামক গ্রামে বজ্রাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন। নিহত ব্যক্তি হলেন মরাধার গ্রামের দবির উদ্দীনের ছেলে রব্বানী (২২)। আহতরা হলেন, একই গ্রামের বেলাল(২০), শফিকুল(১৮), বদরুল(১৭), দবির উদ্দীন (৬০), আশরাফুল (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে প্রচন্ড ঝড়ের সাথে বৃষ্টি আসে। এসময় আকাশে বিজলী চমকাতে থাকে। নিহত রব্বানী সহ আহতরা এসময় মাঠে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্র আঘাত করলে রব্বানী ঘটনাস'লেই মারা যায়। অন্যান্যরা আহত হয়। আহতদের হরিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।