১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

মহসিন

Published : 01 Mar 2011, 01:21 PM

Updated : 24 Jun 2022, 12:47 AM

আমি যে লাইনটি লিখলাম এর সঙ্গে কেউ অমত করবে বলে আমার মনে হয় না। কারণ এটা আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম চরণ। কিন্তু সমস্যা হচ্ছে সোনার বাংলাকে মনে প্রাণে কে কে ভালবাসি, এটা নিয়ে অনেক বিতর্ক আছে।

আমরা সোনার বাংলার চেয়ে অনেকেই নিজেকে বেশি ভালবাসি। নিজেকে ভালোবাসতে যেয়ে বাংলাকে আর ভালবাসতে পারি না। কিন্তু আমাদের সবার উচিত ছিলো নিজের আগে দেশকে ভালবাসা। তাহলে দেশের চেহারা আর একটু ভালো হতে পারতো।

এজন্য যারা দেশ চালান তাদের কাছে অনুরোধ আপনারা নিজেকে ও নিজের পরিবারকে যতটুকু ভালবাসেন তার চেয়ে দেশকে কম ভালবাসবেন না। একটু বেশি ভালবাসার চেষ্টা করেন। দেশের সাধারণ মানুষগুলোর জন্য কিছু করেন।