২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইংল্যান্ডের না হারার স্বস্তি, ভারতের না জেতার অস্বস্তি

বাসন্ত বিষুব

Published : 28 Feb 2011, 12:16 PM

Updated : 24 Jun 2022, 12:47 AM

উত্তেজনা। শেষ মুহূর্তে শুধুই উত্তেজনা। অনেকটা বাংলাদেশের আইসিসি কাপের সেই ঐতিহাসিক খেলা যেন। এক বলে দুই রান। এর ঠিক একটু আগে একের পর এক যখন উইকেট হারচ্ছিল ইংল্যান্ড তখন ভারত শিবিরে আনন্দের বন্যা, উচ্ছ্বাস। ভারতের জয় নিশ্চিত। কিন্তু ইংল্যান্ডে নিচের সারির বোলা-ব্যাটসম্যানরা নাটকীয়ভাবেই বদলে দিল পুরো দৃশ্যপট। গড়ে তুললো দারুণ এক রেকর্ড। ড্র। না জয় না পরাজয়। কিন্তু প্রকৃত বিচারে আজকে জয়ী দল ইংল্যান্ড। ভাবগতভাবে পরাজিত হয়েছে ভারত। দারুণ এক খেলা। টানটান উত্তেজনা- বোধ হয় আজকের ম্যাচের জন্যই খাটে কথাটা। অভিনন্দন দুই দলকে, দুই দেশকে।