০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ধর্মীয় চরমপন্থা প্রতিরোধে পথ নাটক

সুমিত বণিক

Published : 30 Apr 2019, 08:39 PM

Updated : 28 Apr 2022, 12:39 AM

নেত্রকোণায় বারহাট্টা উপজেলার হুজরাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) আয়োজনে ও ইউনাইটেড নেশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) সহযোগিতায় অসাম্প্রদায়িকতা, শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক এক পথ নাটক ও লোক সংগীত অনুষ্ঠিত হয়।

২৫ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত 'সমতার লড়াই' শীর্ষক পথ নাটক ও লোক সংগীত পরিবেশনায় ছিলেন নেত্রকোণায় খুঞ্জুরী সংগীত ও নাটক দল। নাট্য নির্দেশনায় ছিলেন আবুল বাশার তালুকদার।