৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নবীনগরের জিনদপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহেল আহমেদ

Published : 18 Feb 2018, 02:01 AM

Updated : 23 Jun 2022, 11:12 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর, ইব্রাহিমপুর, লাউর ফতেহপুর, সাতমোড়া, রসুল্লাবাদ ও রতনপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা শুক্রবার বিকালে জিনদপুর বাজারে অনুষ্ঠিত হয়। ছয় ইউনিয়ন ঐক্য পরিষদ ও রসুল্লাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব কাজী মামুনুর রশিদ।

সভায় বক্তব্য রাখেন এটিএম আব্দুল্লাহ মাস্টার, মোসলেম উদ্দিন মৃধা, ইদন খান, মহসিন হোসেন রানা, মোঃ রুমান, আমানুল্লাহ মাসুম, এনামুল হক মুন্সি, হারুনুর রশিদ, ছবির আহমেদ, জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুগ্ম সদস্য সচিব মোশারফ হোসেন সরকার। সভায় জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত হয়।