২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বঙ্গবন্ধুর দেওয়া আদর্শ আজ ১৮ কোটি মানুষের হৃদয়ে

বাহার রায়হান

Published : 15 Aug 2017, 10:39 AM

Updated : 23 Jun 2022, 11:15 PM

যিনি প্রায় ১৮ বছর জেল খেটেছেন। যার জন্ম হয়েছিল বাংলাদেশ জন্ম দেওয়ার জন্য। তিনি আর কেউ নন, বাঙালি জাতির পিতা, অবিসংবাদিত নেতা আমার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

যার স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা বানানো, একজনও না খেয়ে থাকবে না যেখানে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর কিছু লোভী নেতা ও সামরিক বাহিনীর কর্মকর্তার সহায়তায় আজকের এই দিনে ৭ কোটি মানুষের প্রিয় নেতাকে হত্যা করা হয়। সেদিন বাদ পড়েনি সাথে থাকা তার পরিবারের কেউ, এমনকি ছোট শেখ রাসেলও।

ঘাতক দোষররা হয়তো শেখ মুজিবের দেহটাকে হত্যা করেছে, তার দেওয়া আদর্শ আজ ১৮ কোটি মানুষের হৃদয়ে, প্রতিটি ঘরে ঘরে আজ মুজিব।

আজকের এই দিনে লাল সালাম জানাই আমার আদর্শ শেখ মুজিব কে।

বাহার উদ্দিন রায়হান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়