১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

রং-তুলিতে চির সবুজ বাংলাদেশ

নুরুন নাহার লিলিয়ান

Published : 17 Dec 2016, 12:32 PM

Updated : 23 Jun 2022, 11:20 PM

চির সবুজ প্রকৃতি আর নদী মানুষকে সৃষ্টিশীল করে আপন নিয়মে। তাই বাংলাদেশিরা প্রকৃতিগত ভাবেই সৃষ্টিশীল জাতি। সৃজনশীলতা আমাদের রক্তে। সবাই কোন না কোন সৃজনশীল কাজে দক্ষ। হৃদয়ের আবেগ প্রকাশে আমাদের সৃষ্টিশীলতার জুড়ি নেই।

বিজয় দিবসের এই ছবিটি নিজের হাতে একেঁছে আমার এক ছোট বোন নাঈমা খান মজলিশ। সে রাজধানীর কোন এক স্কুলের ছাত্রী। বিজয় দিবসের শুভেচ্ছা উপহার হিসেবে আমাকে এই অসাধারণ ছবিটি দিয়েছে। সে জানায় মহান বিজয় দিবস অনেক গুলো বছর পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। পুরনো সমৃদ্ধশালী অতীত কে তুলে ধরতেই কল্পনায় সে বাংলাদেশের অতীত রূপ কে অনুভব করে এই ছবিটি একেঁছে।

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে যাক প্রজন্মের পর প্রজন্ম। বাংলাদেশের মানচিত্র ভবিষ্যৎ পৃথিবীর কাছে আরও উজ্জ্বল হোক।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।