১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

মুক্তাগাছায় হারানো শিশুর সন্ধান দিলো ফেসবুক!

মনোনেশ দাস মনোনেশ দাস

Published : 10 Jul 2016, 05:49 AM

Updated : 23 Jun 2022, 11:25 PM

ময়মনসিংহের মুক্তাগাছায় হারানো ছেলে সৈকতকে (৬) খুঁজে পেলো বাবা মা। শনিবার বেলা ১টায় হারিয়ে যাওয়ার পর শিশুটির ছবি এবং যোগাযোগের ঠিকানা সম্বলিত আমার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেই। এরপর শত শত পাঠক তাদের ফেসবুক ওয়ালে শেয়ার করেন।

Image
ছবি, মুক্তাগাছা (ময়মনসিংহ) : হারানো ছেলেকে খুঁজে পেলো বাবা- মা

ফেসবুকের বদৌলতে শনিবার রাত ১০ টার দিকে ছেলেকে পেয়ে যারপরনাই খুশি সৈকতের বাবা অটোরিকশা চালক সুরুজ আলী এবং বাসা বাড়িতে শ্রমজীবি মা স্বপ্না। শিশুটির মা স্বপ্না জানান, ময়মনসিংহ সদর উপজেলার কাঠবওলা বাজারে ছেলেকে নিয়ে একটি বাসায় কাজ করছিলাম। একসময় অগোচরে সৈকত মহাসড়কে চলে আসে।

ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের পাশে খাগডহর বিজেপি ক্যাম্পের পাশ থেকে একটি সিএনজি অটোর চালক শিশুটিকে মুক্তাগাছা থানায় নিয়ে আসেন। এরপর ফেসবুক ওয়ালে শিশুটিকে দেখতে পান তার চাচা অটোরিকশা চালক মুক্তাগাছার গোয়ারি গ্রামের বাসিন্দা সালাম।

সালাম জানান, ফেসবুকে প্রকাশিত ছবি ও যোগাযোগের ঠিকানা দেখে দেখে বড় ভাই সৈকতের বাবা সুরুজ আলীকে খবর দেই।

মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার জানান, শিশুটি তার বাবা- মার সন্ধান পেয়েছে এতে আমরাও খুশি।

হারানোর পর শিশুটি হেফাজতে থাকা মুক্তাগাছা পৌরসভার কাউন্সিলর মো: আমজাদ হোসেন জানান, বাবা- মার কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে পারায় ভালো লাগছে।

হারানো ছেলেকে খুঁজেন পেয়ে শিশুটি এবং তার বাবা-মা যারপরনাই খুশি।