আমাদের গ্রাম
যখন ভ্রমণটা হয় পনের ঘন্টা দীর্ঘের তখন শেষমেশ শান্তি জুড়ে থাকে কেবল এই জায়গাটায়। সেই লম্বা মেঠো পথ জুড়ে যখন বিছিয়ে দেয় পল্লীর অনগরীয় রাস্তা, তখন ডেকে ডেকে সবাইকে বলতে ইচ্ছে হয় দেখো গো! দেখো! এই মেঠো পথ কোথায় পাব?
চকবাজারের রাস্তাটায় না বাসের জানলাটায়?
লেখার খাতাটায় না টিভির পর্দাটায়?
আমাদের গ্রাম বেঁচে থাকুক।
নগর স্পর্শ না করুক।
