০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

লেটস স্টার্ট ব্রেকফাস্ট উইথ এ মুরগী’র বয়েল ডিম!

সুকান্ত কুমার সাহা

Published : 31 Jan 2016, 10:42 AM

Updated : 23 Jun 2022, 11:29 PM

বললাম, মানুষকে মুরগীর মত এমন সাপোর্ট আর কেউ দিচ্ছে না! কলিগ'রা সমস্বরে বলল, কেন? কেন?

বললাম, আবার জিগান কেন? কেন? আরে ভাই পোচ, মামলেট হয়ে হাফবয়েল থেকে ফুলবয়েল, আবার চান কুসুম বয়েলও? খাওয়ার অন্যকিছু নিয়ে ক্যাচাল থাকলেও গ্রিল থেকে রোস্ট হয়ে ঝালফ্রাই; কেএফসি, বিএফসিতে কারো কোন আপত্তি নাই! নাই চীনা-জাপানিতে আর বাঙ্গালিতে কোন পার্থক্য, নাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান-ইহুদীতে মারামারি, কাটাকাটি নাই আস্তিক-নাস্তিকেও; সবারই একযোগে ইহা মুখেরোচে! এক্কেবারে গ্লোবাল মেন্যু; 'চিকেন'! আবার জিগান কেন? কেন?

আরও আছে, এই ধরেন, বর্তমান যুগে চাইলেও তো আর গনহত্যা করা যায় না? কিন্তু দেখেন মুরগীর বেলায় এটা কোন ব্যাপারই না? 'বার্ড ফ্লু' হয়েছে শোনামাত্র লাখ লাখ মুরগী একদিনে বার্ন! মানে এদিক দিয়েও মুরগী মানুষের মনের 'সুপ্ত' বাসনাটা পূরণ করছে! মানে মানুষেরা উদরপূর্তির পাশাপাশি- তাদের মনে ঘুমিয়ে থাকা 'গণহত্যা' ঘটানোর চিরন্তন বাসনটাকেও জাগাতে পাড়ছে শুধুমাত্র 'মুরগী'রা' সাপোর্ট দিচ্ছে বলে! এইতো জিকা ভাইরাস আসছে, বার্ড ফ্লু'র মত একটা ঘটনা ঘটিয়ে দেখান তো? পারেন কিনা? পারবেন না, কারণ ইহা তখন আন্তর্জাতিক মানের হবে না! কিন্তু মুরগীর বেলায়? যতসব!

এবার বোঝা গেল?

ওকে! লেটস স্টার্ট ব্রেকফাস্ট উইথ এ মালয়েশিয়ান মুরগী'র বয়েল ডিম!

২৮/০১/২০১৬ রাতঃ ১১.৩৮