২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্দিয়া গ্রামের রাস্তাটি সংস্কার হোক

মাসুদ

Published : 25 Dec 2015, 12:11 AM

Updated : 23 Jun 2022, 11:30 PM

আমি যশোর সদর উপজেলার, কোতয়ালী থানার বসুন্দিয়া গ্রামের বাস করি। বসুন্দিয়া এমন একটি গ্রাম যেখানে সুন্দরতার অভাব নাই। অভাব শুধু একটি সুন্দর যাতায়াতের রাস্তার। বসুন্দিয়া থেকে আফরা ঘাট পর্যন্ত রাস্তার অবস্থা এত খারাপ যে একজন সুস্থ্ মানুষ ভ্যান গাড়ি করে গেলে অসুস্থ্ হয়ে পড়বে। ৩ থকে ৪ হাজার শিক্ষার্থী প্রতিদিন কষ্ট করে গমন করে উক্ত রাস্তা দিয়ে। ১০ থেকে ২০ হাজার মানুষের চলার পথ উক্ত রাস্তা। এলাকার নেতাদের রাস্তার প্রতি কোন খেয়াল নাই। সাধারণ মানুষের চাওয়া সরকারের কাছে, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের কাছে আকুল নিবেদন,  ছোট কাজ থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু করা হোক।