২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেলিয়া সন্ধ্যা

মমিনুল ইসলাম লিটন

Published : 04 Oct 2015, 01:33 PM

Updated : 23 Jun 2022, 11:32 PM

দেশময় ছড়িয়ে ছিটিয়ে থাকা নবীন-প্রবীন কবিদের সাথে জাতির প্রথিতযশা কবিদের সম্মিলনের কাজটি বেশ সুচারুরূপে করে আসছে – আমাদের প্রিয় সংগঠন –অনুশীলন সাহিত্য পরিষদ। জাতীয় প্রেসক্লাব ভবনে কবি ক্যামেলিয়া আহমেদ এর কবিতা পাঠের আসর –'ক্যামেলিয়া সন্ধ্যা' অনুষ্ঠিত হল গত ০৩ অক্টোবর । কবি নিমলেন্দু গুন, মুহাম্মদ নুরুল হুদা,অসীম সাহা, সরকার মাহবুব, রেজাউদ্দিন ষ্ট্যালিনদের মত দেশের প্রথম সারির কবিরা উপস্থিত ছিলেন এই কবিতা আসরে।