২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ই-কমার্স সাইটের জন্য লোগো ডিজাইন প্রতিযোগিতা

ক্যারিয়ার কোচ

Published : 10 Jan 2013, 12:14 PM

Updated : 23 Jun 2022, 11:56 PM

তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান স্প্লেন্ডর আইটি চালু করতে যাচ্ছে প্রিয়শপ ডটকম নামে একটি পূর্ণাঙ্গ ই-কমার্স সাইট। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সাইটি উদ্ভোধন করা হবে। প্রিয়জনের জন্য এবং প্রিয় সকল জিনিস নিয়ে সাজানো হচ্ছে প্রিয়শপ ডটকম।

স্প্লেন্ডর আইটির নতুন এই ব্র্যান্ডের জন্য এখন একটি লোগো প্রয়োজন। আর এ্রই জন্য স্প্লেন্ডর আইটি লোগো ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করেছে।PriyoShop.Com সাইটেরই-কমার্স কিংবা অনলাইন শপিং এর সাথে মিল রেখে বানাতে হবে একটি ইউনিক লোগো। প্রতিযোগিতায় যেকউ অংশ নিতে পারবে এবং যত খুশি লোগো পাঠাতে পারবে। আগামী ১৪ জানুয়ারির মধ্যে লোগো পাঠাতে হবে ই-মেইল করে এই ঠিকানায় info@splendorit.com। ১৫ জানুয়ারি তারিখে বিজয়ীর নাম ঘোষনা করা হবে এবং বিজয়ীর লোগোই প্রিয়শপ ডটকমের লোগো হিসেবে ব্যবহৃত হবে।

বিজয়ীর জন্য যা থাকছে:

# নগদ ৫০০০ টাকা সম্মানি।
# বিজয়ী হিসেবে সনদ।
# ক্রেস্ট।

আরো কিছু জানার ইচ্ছা থাকলে প্রশ্ন করতে পারেন প্রিয়শপ ডটকমের ফেইসবুক পেইজে: ফেসবুক.কম/priyoshopping