২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ

“সিসি ভিডিও দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”

ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 04:17 PM

Updated : 20 Sep 2026, 04:30 PM

ঢাকায় হাই কোর্টের সামনের সড়কে ও মৎস্য ভবন মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার বেলা দেড়টার দিকে পরপর দুটি বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেড়টার দিকে মৎস্য ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

“আর কদম ফোয়ারার সামনে একটি বিস্ফারণের ঘটনা ঘটেছে; তবে সেটা শাহবাগ থানা এলাকায় পড়েছে।”

তিনি বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিসি ভিডিও দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।