১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পহেলা বৈশাখে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন

শাহবাগ, মৎস্যভবনমুখী গাড়িকে বিকল্প পথে চলতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2024, 05:24 PM

Updated : 13 Apr 2024, 05:51 PM

বাংলা নববর্ষের উৎসব ঘিরে রাজধানীর কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

রোববার ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি ডাইভারশন থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেসব জায়গায় ডাইভারশন থাকবে 

  • বাংলামোটর ক্রসিং

  • মিন্টো রোড ক্রসিং

  • অফিসার্স ক্লাব ক্রসিং

  • কাকরাইল চার্চ ক্রসিং

  • কদম ফোয়ারা ক্রসিং

  • ইউবিএল ক্রসিং

  • দোয়েল চত্বর ক্রসিং

  • ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং

  • জগন্নাথ হল ক্রসিং

  • ভাস্কর্য ক্রসিং

  • নীলক্ষেত ক্রসিং ও

  • কাঁটাবন ক্রসিং।

যান চলাচলের বিকল্প রাস্তা

  • মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর-মগবাজার হয়ে গন্তব্যে যাবে।

  • বঙ্গবাজার-হাই কোর্ট থেকে মৎস্য ভবনমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

  • জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবনমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

  • শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাটমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।