১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতার থেকে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

‘দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (ডিআইএমডিএক্স-২০২৪)’ এ অংশ নিতে তিনি গত ৩ মার্চ কাতার যান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2024, 07:02 PM

Updated : 06 Mar 2024, 07:02 PM

কাতারে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার তিনি দেশে ফেরেন বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

‘দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (ডিআইএমডিএক্স-২০২৪)’ এ অংশ নিতে তিনি গত ৩ মার্চ কাতার যান।

দুই দিনের এই কনফারেন্স গত ৪ মার্চ শুরু হয়ে ৫ মার্চ শেষ হয়।

এই কনফারেন্সে স্ব-স্ব স্থল বাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এই সফরে সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।