Published : 24 Oct 2022, 12:24 AM
কুমিল্লা, চাঁদপুর, ভোলা ও গাইবান্ধার ১২টি ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট হবে আগামী ২৮ নভেম্বর।
রোববার নির্বাচন কমিশন এই তারিখের কথা জানিয়েছে।
ইউনিয়নগুলো হল- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর ইউনিয়ন পরিষদ; চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ও ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউপি এবং ভোলার চরফ্যাশনের আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও ভোট হবে গাইবান্ধার সাদুল্লাপুরের বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউপি।
ইসির নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব আতিয়ার রহমানের ১৭ অক্টোবর স্বাক্ষরিত ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৬ নভেম্বর, ৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর ১৫ জুন ১৩৫ ইউপিতে ভোট করেছে।