১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাকিবদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ ক্রিকেট অভিযানের প্রথম ম্যাচে মিরাজ ও শান্তের ফিফটিতে ৬ উইকেটে আফগানিস্তানকে হারিয়েছেন সাকিবরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 06:07 PM

Updated : 07 Oct 2023, 06:08 PM

আফগানিস্তানকে সহজে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের শুভ সূচনায় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এ তথ্য জানান।

ভারতের ধারামশালায় বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মিরাজ ও শান্তের ফিফটিতে ৬ উইকেটে আফগানিস্তানকে হারিয়েছেন সাকিবরা। প্রথমে স্পিনারদের ঘূর্ণিতে আফগানদের ১৫৬ রানে আটকে দিয়ে বাংলাদেশ ৩৪.৪ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৮ রানে পৌঁছে যায়।