২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনে দগ্ধ ৮

রয়েল ফিলিং স্টেশনে রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগে বলে জানান শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2023, 08:55 PM

Updated : 06 Dec 2023, 09:56 PM

রাজধানীর মহাখালী এলাকার একটি পেট্রোল পাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আটজন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ৮টার কিছু পরে রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগে।

পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে পৌন ৯টার দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৮টার দিকে রয়েল ফিলিং স্টেশনের একটি কক্ষে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে অফিস কক্ষে আগুন লেগে যায়।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, সিলিন্ডারে ত্রুটি থাকায় এ ঘটনা ঘটেছে। এতে নাশকতার কোনো প্রমাণ মেলেনি।”