১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে একজন নিহত, গ্রেপ্তার ১

নিহত শহীদ ব্যাটারিচালিত রিকশা চালাতেন।

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে একজন নিহত, গ্রেপ্তার ১

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 02:18 AM

Updated : 06 Oct 2023, 02:18 AM

রাজধানীর কামরাঙ্গীরচরের এক মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে আরেক মাদকাসক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার সকালে কামরাঙ্গীচর আচারওয়ালা ঘাট এলাকায় মোহাম্মদ শহীদকে (৫০) ছুরিকাঘাত করা হয় বলে ওসি মোস্তফা আনোয়ার জানান।

বেলা ১১টার দিকে শহীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেস বলে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

শহীদ ব্যাটারিচালিত রিকশা চালাতেন। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে তিনি আচারওয়ালা ঘাট এলাকায় ভাড়া বাড়িতে থাকতে। শহীদের গ্রামের বাড়ি শরিয়তপুরের জাজিরায়।

ওসি মোস্তফা আনোয়ার বলেন, এ ঘটনায় মো. আলমগীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলমগীর ও শহীদ দুজনেই মাদকাসক্ত।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর বলেছেন, মাদকের জন্য শহীদ তাকে টাকা দিয়েছিল। কিন্তু আলমগীর এদিন মাদক হাতে পায়নি। সে কথা বিশ্বাস না করে ক্ষুব্ধ হয়ে শহীদ আলমগীরকে পুলিশের কাছে ধরিয়ে দেবে বলে ভয় দেখায়। তখন শহীদকে ছুরিকাঘাত করে বসে আলমগীর।"

খুনের এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে।