১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চা বিক্রির আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৫

বিস্তারিত শুক্রবার জানাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 05:30 PM

Updated : 13 Jul 2023, 05:29 PM

চা বিক্রির অন্তরালে ইয়াবা ব্যবসার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার এক বার্তায় অধিদপ্তরের ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, মিরপুর ও গাবতলী এলাকা থেকে ওই পাঁচজনকে ৪১ হাজার ইয়াবাসহ ধরা হয়।

“চা বিক্রির আড়ালে তারা মাদক ব্যবসা করে আসছিল। যে পাঁচজনের চক্র ধরা হয়েছে, তাদের মধ্যে চক্রটির হোতাও রয়েছে।"

তবে তাদের নাম এবং কখন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে বার্তায় জানানো হয়েছে।