২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ড. ইউনূস

বিচারক শেখ মেরিনা সুলতানা শুনানি নিয়ে আগামী ১৪ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন রেখেছেন।

বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ড. ইউনূস

আদালতে মুহাম্মদ ইউনূস, ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2023, 09:41 PM

Updated : 06 Dec 2023, 09:41 PM

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। সেইসঙ্গে আদালত তার ব্যক্তিগত হাজিরা মওকুফ করেছে।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা যেসব দলিল কাগজপত্র জমা দিয়েছেন, বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে সেসবের ওপর শুনানি করেছেন ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

দুপুর আড়াইটায় শুরু হয়ে শুনানি চলে বিকাল ৫টা পর্যন্ত।

বিচারক শেখ মেরিনা সুলতানা শুনানি নিয়ে আগামী ১৪ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন রেখেছেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড. ইউনূসকে বিদেশে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়েছে। সেখানে যাওয়ার জন্য বিচারকের কাছে আবেদন করা হলে অনুমতি মেলে।”

এর আগে গত ১৬, ২০ ,৩০ নভেম্বর দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।