দিয়াবাড়ির ‘বালি’ রেস্তোরাঁয় বিদ্যুৎস্পর্শে কর্মীর মৃত্যু
তার বাড়ি ঝালকাঠির রাজাপুরে।
ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিদ্যুৎস্পর্শে ‘বালি’ রেস্তোরাঁর এক কর্মী মারা গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রেস্তোরাঁ প্রাঙ্গণে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজাহিদ ঝালকাঠির রাজাপুর থানার নিজ গালুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে।
মুজাহিদের সহকর্মী বিশ্বজিৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকর্মীদের সঙ্গে রেস্তোরাঁ প্রাঙ্গণে পানি দিয়ে পরিচ্ছন্নতার কাজ করছিলেন মুজাহিদ। অসাবধানতাবশত সেই পানি তোলার মোটরে বিদ্যুৎস্পর্শে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ২টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
