২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডিএমপিতে ২৬ ডিসি বদলি

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন ও বদলি করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 09:07 PM

Updated : 27 Nov 2022, 07:06 PM

ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন বিভাগে ২৬ উপ কমিশনারকে (ডিসি) বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের রদবদল করা হয়।

এতে ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন বিভাগের উপ কমিশনার মোস্তাক আহমেদকে ট্রাফিক ওয়ারী বিভাগে এবং লজিস্টিকসের দায়িত্ব পালন করা আসা নাবিদ কামাল শৈবালকে ট্রাফিক উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ কমিশনার জয়নুল আবেদীনকে ট্রাফিক রমনা বিভাগে এবং সদরদপ্তরের উপ কমিশনার (অপারেশন্স) আব্দুল মোমেনকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির উপ কমিশনার মো. আবু ইউসুফকে ডিএমপি সদরদপ্তরের উপ কমিশনার অপারেশন্স হিসেবে বদলি করা হয়েছে এবং মোহাম্মদ মতিয়ার রহমানকে পাবলিক অর্ডার ম্যানেজম্যান্ট (পিওএম) দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি উপ কমিশনার মো. আকরামুল হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরা বিভাগে পদায়ন করা হয়েছে আর মোহাম্মদ নাঈমুল হাছানকে ডিএমপির উপ কমিশনার পরিবহনের পদায়ন করা হয়েছে।

ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আল বেলী আফিফাকে আর উপ কশিশনার মিশুক চাকমাকে সিটি-স্পেশাল অ্যাকশন বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপির উপ কমিশনার হুমায়রা পারভীনকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে এবং পিওএম পূর্ব বিভাগে পদায়ন করা হয়েছে সালমা সৈয়দ পলিকে।

সচিবালয় নিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়েছে উত্তম প্রসাদ পাঠককে। প্লানিং, রিচার্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপম্যান্ট বিভাগে পদায়ন করা হয়েছে আবুল হাসনাত খানকে।

ডিএমপির অর্থ বিভাগের উপ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে আর সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে মো. জসীম উদ্দিনকে।

আদেশে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে মাহমুদুল হাসানকে। কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে এসএম নাজমুল হককে।

ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে মোহাম্মদ আশরাফুল ইসলামকে আর উপ কমিশনার (ক্রাইম) এর দায়িত্ব পেয়েছেন শচীন চাকমা।

মহানগর পুলিশের প্রকিউরম্যান্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ কমিশনারের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন; গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইকবাল হোসাইন।

মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মো. হুমায়ূন কবীরকে। তেজগাঁও বিভাগের গোয়েন্দা পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে মো. গোলাম সবুরকে।

ঢাকা মহানগর প্রোটেকশন বিভাগের উপ কমিশনারের দায়িত্ব পেয়েছেন তারেক আহমেদ। সোমা হাপাং ডিএমপির লজিস্টিকস বিভাগের দায়িত্ব পেয়েছেন।

এর আগে সোমবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬৬ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগ ও মহানগরে পদায়ন ছাড়াও ১১২ জনকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ৩ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৪০ জেলায় নতুন এসপিকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।

পুরনো খবর:

পুলিশের এটিইউ প্রধান হলেন রুহুল
এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন
৪০ জেলায় এসপি বদল