২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন

তিনটি প্রজ্ঞাপনে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 09:18 PM

Updated : 29 Aug 2022, 09:50 PM

পুলিশের এসপি পদমর্যাদার ৬৬ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে; আর বদলি করা হয়েছে একই পদমর্যাদার ৪৬ কর্মকর্তাকে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিনটি প্রজ্ঞাপনে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

পুরনো খবর:

৪০ জেলায় এসপি বদল

৬৭ জনকে বদলি ও পদায়নের প্রজ্ঞাপনে র‌্যাবে উপ পরিচালক হিসেবে কর্মরত শফিকুল ইসলামকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে; বাকি ৬৬ জনকে করা হয়েছে পদায়ন।

অন্য দুই প্রজ্ঞাপনে ৪৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের ৪০ কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।