পুলিশের এটিইউ প্রধান হলেন রুহুল
এটিইউ এর বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি মো.কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হলেন অতিরিক্ত মহাপরিদর্শক এস এম রুহুল আমিন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়ার আদেশের কথা জানানো হয়।
আদেশে একই সঙ্গে এটিইউ এর বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি মো.কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি জামিল আহমদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
