১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বসুন্ধরা আবাসিকে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বসুন্ধরা আবাসিকে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

প্রতীকী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 12:10 AM

Updated : 06 Jan 2024, 12:10 AM

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ১৩ তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ই-ব্লকের ১৮ নম্বর সড়কের ৩৩৮/এ নম্বর বাড়িতে এ অাগুন লাগে।

ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে বারিধারা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। ঘণ্টা খানেকের চেষ্টায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সদ্য নির্মিত ১৩ তলা ভবনটিতে ইন্টেরিয়রের কাজ চলছিল। রাতে ভবনের ১৩ তলায় আগুন লাগে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কীভাবে আগুন লেগেছে এবং তাতে কী ধরনের ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।