১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার পথে ট্রেন বন্ধ

সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 10:36 AM

Updated : 17 Apr 2024, 10:47 AM

ঢাকার তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকামুখী অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার সকাল ৮টার পর ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাস।

সকাল ১০টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধারকাজ চলছে, শেষের পথে, কিছুক্ষণ পর হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

ট্রেনটি জামালপুর থেকে ঢাকায় আসছিল।

দুর্ঘটনার বিষয়ে জানতে কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারকে ফোন করা হলেও তিনি ধরেননি।