২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন

“রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে,” চিঠিতে লেখেন রুশ প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 01:13 AM

Updated : 12 Jan 2024, 01:13 AM

টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেন, “রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।”

রুশ প্রেসিডেন্ট শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন বলে জানিয়েছে বাসস।

এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন।

৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ।

বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করে টানা চতুর্থবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন।