দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
ইউনিয়ন পরিষদের দফাদার ও মহল্লাদারের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘গ্রাম পুলিশ প্রধান’ ও ‘গ্রাম পুলিশ’ করেছে সরকার।
‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’ সংশোধন করে এ নতুন নাম দিয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
