১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

তাপপ্রবাহ: প্রাথমিকের মত মাধ্যমিক স্কুলও বৃহস্পতিবার বন্ধ 

প্রাথমিক স্কুলে আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল, এবার মাধ্যমিকেও একদিন ছুটি মিলল গরমে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 04:52 PM

Updated : 07 Jun 2023, 04:52 PM

চলমান তাপপ্রবাহের কারণে এ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়ে বলেছে, আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত তাপ প্রবাহের সতর্কবার্তায় আগামী ৫-৬ দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। 

“উক্ত তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।” 

তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ করে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত প্রাথমিক শাখার ক্লাসও ৮ জুন পর্যন্ত বন্ধ রয়েছে।

পুরনো খবর:

তাপদাহ: সব স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি ৮ জুন পর্যন্ত ছুটি
তাপদাহ: ৫-৮ জুন প্রাথমিক বিদ্যালয় বন্ধ