২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফিরেছেন ৯৪২৫৩ হাজি, মৃত্যু ১১৫ জনের

শেষ হজ ফ্লাইটটি আসবে আগামী ২ অগাস্ট।

ফিরেছেন ৯৪২৫৩ হাজি, মৃত্যু ১১৫ জনের

হজ পালন শেষে দেশে ফেরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 09:57 AM

Updated : 25 Jul 2023, 09:57 AM

হজ পালন শেষে এই পর্যন্ত ৯৪ হাজার ২৫৩ জন সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

এছাড়া আরও একজনের মৃত্যু হওয়ায় এবার হজে গিয়ে মোট ১১৫ বাংলাদেশি মারা গেলেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানান হয়েছে, সোমবার রাত ১২টা পর্যন্ত ২৫১টি ফ্লাইটে ৯৪ হাজার ২৫৩ জন হাজি দেশে ফিরেছেন।

সোমবার আনোয়ারা বেগম (৬৬) নামে এক হজযাত্রী সৌদি আরবে মারা যান বলে বুলেটিনে জানান হয়।

এবছর হজ পালনে গিয়ে যে ১১৫ জনের মৃত্যু হল; তাদের মধ্যে ৮৯ জন পুরুষ, ২৬ জন নারী।

এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন।

তাদের মধ্যে সরকারি কোটায় ১০ হাজার ৩৬০ জন আর বেসরকারি কোটায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।

গত ২৭ জুন হজ পালিত হয়। এরপর হাজিরা দেশে ফিরতে শুরু করেন ২ জুলাই থেকে। শেষ ফ্লাইটটি আসবে আগামী ২ অগাস্ট।