০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

‘অসুস্থ হয়ে’ কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু

বুকে ব্যথা উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়, বলেন এক কারারক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 06:23 PM

Updated : 06 Oct 2026, 06:41 PM

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দি ‘অসুস্থ হয়ে’ মারা গেছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।

মারা যাওয়া ৫২ বছর বয়সি এ কে শ্যামল খানের বাসা পল্টন এলাকায়।

হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী সাইমন বলেন, কারাগারে ‘অসুস্থ হয়ে পড়েন’ শ্যামল। হঠাৎ তার ‘বুকে ব্যথা ওঠে’। দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।