‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
বইটির লেখক রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হায়দার মোহাম্মদ জিতু।
হায়দার মোহাম্মদ জিতুর ‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবনে রোববার দুপুরে প্রবন্ধ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। বইটির লেখক জিতু রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব।
সংকলিত এ গ্রন্থে বৈশ্বিক রাজনৈতিক বিষয়, দেশের উন্নয়ন, অর্জন এবং অন্যান্য প্রাসঙ্গিকতায় দেশের অবস্থান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছুটে চলার কথা উঠে এসেছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
