২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘মানবাধিকার লঙ্ঘনে ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠান’

এসব সংগঠন থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 11:36 PM

Updated : 23 Apr 2024, 11:36 PM

মানবাধিকার কমিশনের নামে ভুঁইফোড় প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা।

 মঙ্গলবার জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 সেলিম রেজা বলেন, “তথাকথিত ও ভুঁইফোড় মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাৎ করে আসছে। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কমিশনের নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠান প্রতারণা করে আসছে এবং মীমাংসার নামে সাধারণ মানুষের কাছে অর্থ আদায় করছে। এসব সংগঠন থেকে সবাইকে সচেতন থাকতে হবে।”

 কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম, উপপরিচালক এম রবিউল ইসলাম অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।