ছাত্রলীগ নেতাদের নির্যাতন: এডিসি হারুনকে পাঠানো হলো রংপুরে
এর আগে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।
ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে সাময়িক বরখাস্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে মঙ্গলবার এই আদেশে জারি হয়।
এর আগে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। এখন তাকে পাঠানো হল রংপুর।
গত ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠে এডিসি হারুন অর রশীদের বিরুদ্ধে।
ওই ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন ঢাকার পুলিশ কমিশনার। পরে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
