২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সৌন্দর্য ঢেকে যাচ্ছে আবর্জনায়

ঢাকার হাতেগোনা কয়েকটি লেকের একটি ধানমণ্ডি লেক। সবুজে ঘেরা লেকে দিনভর থাকে মানুষের বিচরণ। লেকটির সৌন্দর্য বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বেড়াতে আসা মানুষের ফেলে যাওয়া এবং খাবারের দোকানের বর্জ্যে দূষিত হচ্ছে লেকের পানি। ময়লা ফেলার জন্য ডাস্টবিন থাকার পরও তা ফেলা হচ্ছে যত্রতত্র, এমনকি পানিতেও। এই দূষণ বাড়ছে প্রতিনিয়ত।

মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 11:44 AM

Updated : 14 Dec 2022, 08:02 PM

Image

বেড়াতে আসা মানুষের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ভাসতে দেখা যায় ধানমণ্ডি লেকের পানিতে।

Image

ধানমণ্ডি লেকের পানিতে ভাসছে চিপসের প্যাকেটসহ নানা ধরনের প্লাস্টিকের মোড়ক। বেড়াতে আসা মানুষ এসব ফেলে যাচ্ছে লেকের পানিতে।

Image

দীর্ঘ সময় প্লাস্টিকের মোড়ক পানিতে থাকতে থাকতে তাতে মাটি বা শ্যাওলা জমে এক সময় যায় ডুবে। লেকের পানিতে রোদ পড়লেই দেখা যায় নিমজ্জিত সেই সব প্লাস্টিকের মোড়ক।

Image

পুরো ধানমণ্ডি লেকের পানিতে রয়েছে হাতে গোনা কিছু লাল শাপলা, তার অবস্থাও খারাপ দূষণের কারণে। শাপলা পাতার উপরও পড়ছে প্লাস্টিকের বোতল ।

Image

ধানমণ্ডি লেকে ভাসমান প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের বোতল, পলিথিন, ককশিট, যা দূষিত করছে পানিকে।

Image

ধানমণ্ডি লেকের পাড়ে অস্থায়ী কিছু খাবারের দোকানের ফেলে দেওয়া প্লাস্টিকের কাপে সয়লাব পানি। নির্দিষ্ট স্থানে এসব আবর্জনা না ফেলে প্রতিনিয়ত ফেলা হচ্ছে লেকে, যা দূষিত করছে পানি।

Image

ধানমণ্ডি লেকের পানিতে যে শুধু প্লাস্টিকের মোড়ক বা বোতলই ফেলা হয়, তা নয় । লেকের পানিতে ভাসতে দেখা যায় ব্যাগবোঝাই আবর্জনাও।

Image

ধানমণ্ডি লেকে ঘুরে বেড়ালে চোখে পড়বে এয়ারগান দিয়ে বেলুন ফাটাচ্ছে অনেকে। দিনভর এদের দেখা যায় লেকের মধ্যে । দিন শেষে ফাটানো বেলুনগুলো ফেলে দেয় এরা লেকের পানিতে অথবা লেকের পাড়ে।

Image

ধানমণ্ডি লেকের পাড়ে রয়েছে অনেক ডাস্টবিন। লেকে ঘুরতে আসা মানুষরা এসব ডাস্টবিনে ময়লা না ফেলে ময়লা ফেলছে বাইরে অথবা লেকের পানিতে ।