১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিলসহ কয়েকটি এলাকায় গ্যাস বন্ধ থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:54 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

পাইপলাইন প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার মগবাজার ও আশপাশের কিছু এলাকায় ১০ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার গ্যাস বিতরণ সংস্থা তিতাস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ ও প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড) এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।