১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্য গ্রেস মেংয়ের অভিনন্দন

গ্রেস মেং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্য গ্রেস মেংয়ের অভিনন্দন
গ্রেস মেং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 12:39 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য গ্রেস মেং। 

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, তার কংগ্রেশনাল জেলায় (নিউ ইয়র্কের কুইনস) বসবাসরত বহু বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্রজুড়ে থাকা প্রবাসীরা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ওপর নজর রেখেছেন। তারা বাংলাদেশে গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করেন।

গ্রেস মেং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তার নির্বাচনী এলাকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। 

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতির বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আগ্রহ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বও তুলে ধরা হয়েছে বিবৃতিতে।