১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোরাচালানে জড়িত সন্দেহে কুয়ালা লামপুরে ৪ বাংলাদেশি আটক

তিনজনকে ধরা হয়েছে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে; আরেকজনের ‘পারমিট’ ছিল না।

চোরাচালানে জড়িত সন্দেহে কুয়ালা লামপুরে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: মালয় মেইল

বিডিনিউজ২৪

মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 12:35 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

সোনা ও স্মার্টফোন চোরাচালানে জড়িত সন্দেহে কুয়ালা লামপুর বিমানবন্দর থেকে চার বাংলাদেশির আটক হওয়ার খবর দিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা—বারনামা।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা— এমসিবিএর বরাতে সংবাদমাধ্যমটি বলছে, প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান চলাচল নিরাপত্তা দলের সহযোগিতায় এই চার বাংলাদেশিকে আটক করা হয়।

এমসিবি বলছে, অভিযানের সময় সোনা, স্মার্টফোন ও বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে; যার আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ।

জব্দ জিনিসপত্রের মধ্যে তিনটি সোনার গয়না, বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন, নগদ ৫ হাজার রিঙ্গিত ও পাঁচ বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট। 

বারনামা বলছে, আটক চারজনের  বিষয়ে দেশটির অভিবাসন আইনের অধীনে তদন্ত করা হচ্ছে। এদের তিনজনকে ধরা হয়েছে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে। আরেকজনের ‘পাস’ বা ‘পারমিট’ ছিল না।